শর্তাবলি
Multi Sheba ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলিতে সম্মত হচ্ছেন।
সঠিক তথ্য প্রদান
সেবা গ্রহণের সময় সঠিক ও সম্পূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করতে হবে। ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্যের কারণে সেবা সম্পন্ন করা সম্ভব না হলে তার দায় গ্রাহকের।
অতিরিক্ত তথ্য
কোনো অর্ডার সম্পন্ন করার জন্য অতিরিক্ত তথ্য বা ডকুমেন্ট প্রয়োজন হলে Multi Sheba-এর পক্ষ থেকে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হতে পারে।
সময়সীমা ও অর্ডার গ্রহণ
সেবার ধরন, তৃতীয় পক্ষের নির্ভরতা এবং অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে। অসম্পূর্ণ, ভুল বা অনুপযুক্ত তথ্যযুক্ত অর্ডার গ্রহণ বা বাতিল করার অধিকার Multi Sheba সংরক্ষণ করে।